Web Analytics

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রচেষ্টায় তার দেশ সহায়তা করতে প্রস্তুত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি জানান।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব তত গুরুতর হবে এবং মানবিক ক্ষয়ক্ষতিও বাড়বে। দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গে আলবানিজ উল্লেখ করেন, অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যে জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব অনুভব করছে এবং সরকার পরিবারগুলোকে এর নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত রাখতে কাজ করছে।

অস্ট্রেলিয়া দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পরিশোধিত জ্বালানির ওপর নির্ভরশীল, যার কাঁচামাল হরমুজ প্রণালী দিয়ে আসে। ফলে প্রণালীতে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে দেশটির জ্বালানি সরবরাহে আরও চাপ সৃষ্টি হতে পারে।

18 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বৈশ্বিক প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।