Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভুয়া খবর, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ক্রমবর্ধমান ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় একটি জাতীয় কর্মপরিকল্পনা বা ই-সেফটি প্ল্যানের খসড়া তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে ভুয়া খবর মোকাবিলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ভুয়া খবর ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারকদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি উল্লেখ করেন, সঠিক নীতিনির্ধারণ, শক্তিশালী নীতিগত কাঠামো এবং প্রযুক্তিনির্ভর বাস্তবায়ন কাঠামো গড়ে তোলা গেলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার সভ্যতা, অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন এবং এর ইতিবাচক ব্যবহার ও ঝুঁকি উভয় দিক বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল অবকাঠামো ও ডেটা নিরাপত্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের প্রস্তাবিত কর্মপরিকল্পনা একটি নিরাপদ, প্রযুক্তিগতভাবে সক্ষম ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

06 Jun 26 1NOJOR.COM

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় পরিকল্পনার আহ্বান তথ্যমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।