Web Analytics

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। রোববার ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের কাছে দুই শিশু, এক নারী ও তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়। বিএসএফ দাবি করে, এরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্য ও শত শত স্থানীয় গ্রামবাসী সীমান্তে সতর্ক অবস্থান নেয়। জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, অনুপ্রবেশের পর সীমান্তজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

14 Jun 26 1NOJOR.COM

কুড়িগ্রামে বটতলা সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।