Web Analytics

ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রতিষ্ঠানটির করা পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে কমিশন। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে। সম্পদ ব্যবস্থাপনায় নানা অনিয়মের দায়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এলআর গ্লোবালকে ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল। সে সময় কমিশনের নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারম্যান রাশেদ মাকসুদ।

যেসব তহবিলের ক্ষেত্রে সিদ্ধান্তটি বহাল থাকল সেগুলো হলো ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় ছয় তহবিলের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব থেকে প্রতিষ্ঠানটির অপসারণের সিদ্ধান্ত কার্যকর থাকল।

25 Nov 26 1NOJOR.COM

ছয় মিউচুয়াল ফান্ড থেকে এলআর গ্লোবালকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখেছে বিএসইসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।