Web Analytics

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজা গণহত্যা মামলায় ইসরাইলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে এসেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বার্লিন হেগের এই মামলায় ইসরাইলের পক্ষে হস্তক্ষেপ করবে না। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা মামলাটি দায়ের করার সময় জার্মানি ইসরাইলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল।

চলতি সপ্তাহে মুখপাত্র আবারও নিশ্চিত করেছেন যে জার্মানি এই মামলায় ইসরাইলের পক্ষে অংশ নেবে না। অথচ ২০২৪ সালের জানুয়ারিতেও জার্মানি ঘোষণা করেছিল যে তারা ইসরাইলকে সমর্থন করবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল। এই সিদ্ধান্তকে দেশটির প্রকাশ্য অবস্থানে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হেগে চলমান এই মামলায় জার্মানির অবস্থান পরিবর্তন তাদের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে।

20 Mar 26 1NOJOR.COM

গাজা গণহত্যা মামলায় ইসরাইলের পক্ষে অবস্থান থেকে সরে গেল জার্মানি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।