Web Analytics

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট মঙ্গলবার বাংলাদেশে তার তিন দিনের সফর শেষ করেছেন। সফরকালে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংক গ্রুপের সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

জুট বলেন, সরকার দক্ষতা ও বিনিয়োগের পাশাপাশি বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্বব্যাংক গ্রুপও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। গত দশকে ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান হয়েছে মাত্র ৮৭ লাখের। তিনি উল্লেখ করেন, বিশেষ করে তরুণীরা বেশি বাধার মুখে পড়ছেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার বাস্তবায়ন এখন জরুরি।

বিশ্বব্যাংক গ্রুপ স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে তারা অনুদান ও সহজ শর্তের ঋণসহ ৪৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

17 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশে কর্মসংস্থানভিত্তিক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি দিল বিশ্বব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।