জনস্বাস্থ্য সুরক্ষা ও অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ঝুঁকি থেকে রক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বৃহস্পতিবার রাজধানীতে অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান। তিনি বলেন, সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
তিনি জানান, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। তাঁর মতে, তামাক ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ এবং ধূমপান ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়।
সভায় অফিসে নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, প্রাঙ্গণে তামাকজাত পণ্যের ক্রয়-বিক্রয় বন্ধ এবং বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি টিম গঠনের সুপারিশ করা হয়। তামাক কোম্পানির অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা না নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের শিকার হন; কর্মক্ষেত্রে এ সংখ্যা প্রায় ৮১ লাখ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব অফিস তামাকমুক্ত করতে উদ্যোগ ও সাইনেজ পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।