Web Analytics

চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে দেশ অর্থনৈতিক মন্দার দিকে যেতে পারে বলে সতর্ক করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। ৩১ জুলাই রাজধানীর শাহবাগে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ ও পর্যাপ্ত সরবরাহের দাবিতে আয়োজিত মানববন্ধনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ এ কথা বলেন। তিনি বলেন, সরকারের আশ্বাস ও বক্তব্যে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না।

নাঈম আহমাদের মতে, গ্যাস শিল্প, কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান হুমকিতে পড়ছে। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংকঋণের সুদ মওকুফ বা স্থগিত এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া উচিত।

তিনি গার্মেন্টস খাতের নিম্ন আয়ের নারী শ্রমিকদের রান্নার গ্যাস না পাওয়ার দুর্ভোগের কথাও তুলে ধরেন। সেচ ও সার উৎপাদনে সমস্যা হলে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়তে পারে বলেও তিনি আশঙ্কা করেন। জেডিপির সদস্যসচিব আব্দুল আলিম বলেন, জনক্ষোভ গণবিক্ষোভে রূপ নেওয়ার আগেই সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

31 Jul 26 1NOJOR.COM

গ্যাস সংকট দ্রুত না মিটলে অর্থনীতি মন্দায় পড়তে পারে বলে জেডিপির সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।