Web Analytics

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত মো. আব্দুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মুস্তাকিমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার ভোররাতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মুস্তাকিম পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের আটঘর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

র‍্যাব ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, নারী ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ জুলাই সন্ধ্যায় খোজারগাঁও গ্রামে আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আব্দুল কাদির ও আব্দুস সালামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। নিহতের ভাই আব্দুল কাদির বাদী হয়ে প্রতিবেশী হুছন আলীকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে এর আগে র‍্যাব আব্দুল মালেক ও বিল্লাল মিয়া নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে মুস্তাকিমকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

08 Aug 26 1NOJOR.COM

বাহুবলের আব্দুল্লাহ হত্যা মামলার আসামি মুস্তাকিম নারায়ণগঞ্জে র‍্যাবের হাতে গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।