Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঘোষণা করেছেন যে এক-এগারো সময় সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের ঘটনা তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের আমলে সংঘটিত ক্রসফায়ার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সরকারের বিরোধীদের লক্ষ্য করে শত শত অমানবিক ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। তিনি জানান, এসব ঘটনাকে সিস্টেমেটিক, ওয়াইড স্প্রেড ও টার্গেটেড হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে এবং সারাদেশে সংঘটিত ক্রসফায়ারের পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই আন্দোলনের সময় অসংখ্য হত্যাকাণ্ড ঘটে এবং ৫ আগস্টের পর এসব ঘটনায় শত শত মামলা দায়ের হয়। ইতোমধ্যে পাঁচ থেকে সাতশ মামলার কপি প্রসিকিউশন অফিসে জমা হয়েছে, যা যাচাই-বাছাই করে নিশ্চিত করা হবে যেন কোনো অপরাধী রেহাই না পায় এবং কোনো নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়।

01 Apr 26 1NOJOR.COM

এক-এগারো সময়ের মানবতাবিরোধী অপরাধ তদন্তে নামছে ট্রাইব্যুনাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।