Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, জলবায়ু অর্থায়নের প্রয়োজন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। তাঁর বক্তব্য স্থানীয় সময় দুপুর ১২টায়, বাংলাদেশ সময় বেলা ৩টায় নির্ধারিত রয়েছে।

বুধবার সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে অংশ নেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু প্রভাব মোকাবিলায় দেশের উদ্যোগ দেখেন। তিনি আনাতোলিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনেও অংশ নেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও ফার্স্টলেডি আমিনা এরদোয়ানের আয়োজিত নৈশভোজে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন তিনি। মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

12 Nov 26 1NOJOR.COM

কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও অর্থায়নের প্রয়োজন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।