সাভারের হেমায়েতপুরে শ্রমিক ও পুলিশের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়; এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও শ্রমিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আশুলিয়াতেও শিল্প পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ হয় এবং নরসিংহপুর এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদ্মার মোড়ে বিক্ষোভকারীদের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক থেকে সরাতে গেলে উত্তেজনা শুরু হয়। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ার শেল ছোড়ে।
শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে চারজন সাংবাদিক ও দুইজন ক্যামেরাপার্সন রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সাভার ও আশুলিয়ার অন্তত ১০০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ঢাকা-আরিচা মহাসড়ক ও পোশাকশিল্প এলাকার নিরাপত্তায় বিজিবি সদস্যদের সতর্ক পাহারায় দেখা গেছে। আশুলিয়া পুলিশ জানায়, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, মহাসড়কে যান চলাচল বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।