পবিত্র মক্কা নগরী এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরব ও পাকিস্তান। এ বিষয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের পর এ আলোচনা হয়। এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ জানান, তারা সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের ফলাফলকে স্বাগত জানিয়েছেন।
প্রিন্স খালিদ বলেন, বৈঠকে পবিত্র মক্কা এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ‘জঘন্য হামলা’ নিয়েও আলোচনা হয়েছে। যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এসব হামলা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে বলে তিনি জানান।
মক্কা ও সৌদি অবকাঠামোয় হামলা মোকাবিলায় যৌথ কাজের অঙ্গীকার সৌদি আরব-পাকিস্তানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।