Web Analytics

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ নোটিশ জারি করেছে আদালত। বিচারকের ছেলে তাওসিফ রহমান হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি লিমন মিয়াকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় এই নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি ঘটে রাজশাহীর তেরখাদিয়ার ডাবতলা এলাকার ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে, যেখানে লিমন মিয়া তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা ও তার মা তাসমিন নাহার লুসিকে গুরুতর আহত করে। পরে গণমাধ্যমে দেখা যায়, লিমন হেফাজতে থেকে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন। ১৫ নভেম্বর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

15 Nov 25 1NOJOR.COM

হেফাজতে থাকা আসামিকে মিডিয়ায় কথা বলার সুযোগ দেওয়ায় রাজশাহী পুলিশ কমিশনারকে শোকজ

Person of Interest

logo
No data found yet!