Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় এবার রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে এবং রাষ্ট্রপতি দিবসটির উদ্বোধন করবেন। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলে খেলার মাঠের সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে বেকার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করছে।

30 Oct 26 1NOJOR.COM

শেরেবাংলা নগরের বদলে দেশজুড়ে স্থানীয়ভাবে যুবমেলা হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।