Web Analytics

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদটি যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছে দলটি। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে কোন সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হবে বা কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে আমন্ত্রণপত্রে বিস্তারিত জানানো হয়নি।

20 Oct 26 1NOJOR.COM

মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।