Web Analytics

কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে যৌথভাবে কার্যক্রম চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা বৈঠকে সাত দলের ঐক্যপ্রক্রিয়া, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হলেও দলগুলো নিজ নিজ স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে।

আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ দলগুলোও ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে বলে নেতারা ঐকমত্য পোষণ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

22 Oct 26 1NOJOR.COM

সাত কওমি ঘরানার ইসলামী দল অভিন্ন ব্যানারে কাজের সিদ্ধান্ত নিয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।