Web Analytics

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে হেঁটে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার একটি বাসা থেকে সে বের হয়। অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণিতে পড়ে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।

ড. নাহিদা বেগম বলেন, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে তার আইফোন নিয়ে বের হওয়ার পর অপ্রতিম আর ফিরে আসেনি। নিখোঁজের সময় তার গায়ে একটি পাঞ্জাবি ছিল বলেও তিনি জানান। পরিবার অনুসন্ধান অব্যাহত রেখেছে এবং জনসাধারণের সহায়তা চেয়েছে। কোনো তথ্য থাকলে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

19 Sep 26 1NOJOR.COM

কুমিল্লার কোটবাড়ি থেকে নিখোঁজ ১৩ বছরের অপ্রতিমকে খুঁজতে সহায়তা চেয়েছে পরিবার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।