Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের আলোকে দেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারই হবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের মৌলিক ভিত্তি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ড. আমিন জানান, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহায়তায় বাংলাদেশের শিক্ষা খাতে ৯৮.৮৫ মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত হয়েছে। তিনি বলেন, এই অংশীদারিত্ব শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম আধুনিকায়নের কাজ চলছে, যেখানে সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, এই অনুদান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি বৈষম্য দূর, স্মার্ট ক্লাসরুম ও স্কুল ফিডিং কর্মসূচির টেকসই বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

02 Jul 26 1NOJOR.COM

স্বনির্ভর ভবিষ্যতের লক্ষ্যে শিক্ষা সংস্কারে ৯৮.৮৫ মিলিয়ন ডলারের অনুদান পেল বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।