২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও চন্দ্রসোনারথাল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। পরিদর্শনকালে তিনি বলেন, হাওরাঞ্চলের জন্য ফসলরক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সেচের মাধ্যমে স্থায়ীভাবে পানি ধরে রাখা গেলে কৃষি উৎপাদনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি জানান, সরকার প্রকল্পটি সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নে বদ্ধপরিকর।
মন্ত্রী বলেন, হাওরাঞ্চলে একাধিক ডুবন্ত বাঁধ প্রতিবছর সংস্কার করতে হয়, যার ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হাওরাঞ্চলের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় প্রকল্পটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজে মাঠপর্যায়ে এসে কাজের অগ্রগতি ও মান যাচাই করছেন।
তিনি আরও বলেন, জনগণ ও দলীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে দুর্নীতি কোনোভাবেই এই উদ্যোগ ব্যাহত করতে পারবে না। মন্ত্রী আশা প্রকাশ করেন, দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে থেকে সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।