Web Analytics

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুই বিমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আহমদ আলী এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৌলদ হোসেনের মধ্যে গ্রাহক সংগ্রহ ও সুযোগ-সুবিধা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার কর্মকর্তারা জানান, গ্রাহকসংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

12 Apr 26 1NOJOR.COM

হবিগঞ্জের নবীগঞ্জে বিমা কোম্পানির সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।