Web Analytics

দীর্ঘ আট বছর পর শনিবার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩টি কেন্দ্রে একযোগে চলবে। সারা দেশে প্রায় ১ লাখ ৩৫ হাজার চা-শ্রমিক ভোট দেবেন। চা-শিল্পের রাজধানীখ্যাত মৌলভীবাজারের চা-বাগানগুলোতে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।

জেলা প্রশাসনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৮৪৭ জন। সাত উপজেলার ১৩৫টি বাগান ও পঞ্চায়েতের অধীনে ৩৫টি পঞ্চায়েত প্যানেল রয়েছে। এর মধ্যে ১৬টি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন; বাকি প্যানেলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বাছাই করবেন শ্রমিকেরা। শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন ভোটার, আর কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩৫ জন ভোটার রয়েছেন।

জেলার চার ভ্যালিতে বালিশিরায় ৪৬টি, জুড়ীতে ৩৬টি, লংলায় ৩৪টি এবং মনু-দলইয়ে ২৩টি বাগান ও পঞ্চায়েত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং শ্রীমঙ্গল ইউএনও মো. জিয়াউর রহমান নির্বাচনকে শ্রমিকদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

28 Nov 26 1NOJOR.COM

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোট দিচ্ছেন শ্রমিকেরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।