বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা উপাচার্যের আশ্বাসে আস্থা হারিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা আসে। তবে শিক্ষার্থীদের স্বার্থ ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা জানান, উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর কাছ থেকে একাধিকবার আশ্বাস পাওয়া সত্ত্বেও পদোন্নতি ও আপগ্রেডেশনের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় তারা আশ্বাসের ওপর আস্থা হারিয়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এর আগে ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড না হওয়ায় উপাচার্যের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন। আন্দোলনকারীরা আরও জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।
পদোন্নতির দাবিতে উপাচার্যের আশ্বাসে আস্থা হারিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেরোবি কর্মকর্তারা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।