Web Analytics

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. নাসিমুল গনি বলেন, বেসরকারি খাতের শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের বেতন বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে, তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ বা ৭ শতাংশ হারে বেতন বাড়ায়। মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা আরও যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করে। নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে তাদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

01 Sep 26 1NOJOR.COM

বেসরকারি খাতের বেতন বাড়ানো নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।