সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্সপোটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন তিনি। রোববার বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে আয়োজন করছে। প্রতিপাদ্য হলো, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। আয়োজকদের লক্ষ্য ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসার, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি।
সরকার বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬ জারি এবং জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ গ্রহণ করেছে। নেট মিটারিংয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজও রয়েছে। এক্সপোতে আধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং নীতি, অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে চারটি সেমিনার হবে।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।