Web Analytics

আফগানিস্তানের কুনার অঞ্চলের একটি স্কুলে শনিবার বিস্ফোরণে কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা। তবে এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, শনিবার সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় স্কুলটিতে বিস্ফোরণ ঘটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত অথবা আহত হয়েছে।

পাকিস্তান সীমান্তের কাছের কুনার প্রদেশ থেকে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান দেহকান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে আগস্টে কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

28 Nov 26 1NOJOR.COM

আফগানিস্তানের কুনারের একটি স্কুলে বিস্ফোরণে কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।