Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঘোষণা করেছেন যে ট্রাইব্যুনালকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো প্রসিকিউটর বা অন্য কেউ অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করা হবে এবং আইনের বাইরে কোনো আলোচনা গ্রহণযোগ্য হবে না।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল যেন সম্পূর্ণ আইনের আওতায় পরিচালিত হয় এবং বিচার প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা বাড়ে, সেটিই তার লক্ষ্য। তিনি জানান, ইতিমধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল হয়েছে, যার মধ্যে ২১টি মামলার বিচার দুটি ট্রাইব্যুনালে চলছে। যদিও তিনি এখনো মামলাগুলোর বিষয়বস্তু দেখেননি, সবগুলো নথি তার কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তে কোনো ত্রুটি ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।

24 Feb 26 1NOJOR.COM

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের অঙ্গীকার, দুর্নীতিমুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।