Web Analytics

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার তিনি শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন জেলা প্রশাসক। দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন। শ্রমিক অসন্তোষের মধ্যে স্বাভাবিক কর্মপরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।

05 Nov 26 1NOJOR.COM

শ্রমিক অসন্তোষে ফতুল্লায় নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।