Web Analytics

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে বুধবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হয় এবং ইন্দো-প্যাসিফিক প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিশ্ববিদ্যালয় (ডিএসসিইউ)-এর মাধ্যমে সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করে। উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করে।

আইএসপিআর জানায়, বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন, ডিএসসিইউ’র রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ডসহ আরও দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

29 Apr 26 1NOJOR.COM

ঢাকায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।