Web Analytics

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচার এবং গুম প্রতিরোধে স্বাধীন তদন্তব্যবস্থা ও কার্যকর আইনসহ ১৪ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। রোববার বিকালে রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শেষে স্মারকলিপিটি দেওয়া হয়। অংশগ্রহণকারীরা পরে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন।

কর্মসূচিতে সমর্থন দিয়ে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করে। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় এমপিরা উপস্থিত ছিলেন।

হাসিনুর রহমান বলেন, স্পিকার স্মারকলিপি গ্রহণ করে দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। দাবিগুলোর মধ্যে শক্তিশালী ভুক্তভোগীবান্ধব আইন, আইনশৃঙ্খলা বাহিনীমুক্ত স্বাধীন তদন্তব্যবস্থা, গত ১৫ বছরের গুম পুনরায় যাচাই এবং গোপন আটককেন্দ্র তদন্ত রয়েছে। এতে ফিরে আসা ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসন, পরিবারের সহায়তা, মিরাজ শেখের ঘটনায় হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং গুরুতর বা ব্যাপক ঘটনার স্পষ্ট আইনি পদ্ধতির দাবিও অন্তর্ভুক্ত।

30 Aug 26 1NOJOR.COM

গুমবিরোধী ১৪ দফা দাবিতে স্পিকারের কাছে জাতীয় কমিটির স্মারকলিপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।