Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ অবরোধ ও চাপের জবাবে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করার পথে এগোচ্ছে ইরান। তেহরান কৌশলগত এই জলপথকে ওয়াশিংটনের বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে; গতকাল থেকে এ পর্যন্ত এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্যাংকারের সংখ্যা চার।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রানিয়া কাসিমি বলেছেন, প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আরও কঠোর করার সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, নৌ অবরোধ জোরদার করছে, নতুন বিধিনিষেধ আরোপ করছে এবং পূর্ণাঙ্গ স্থল ও আকাশ অবরোধ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই তেহরান প্রণালিতে নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। শর্ত পূরণ হলেই কেবল তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে পারে। তিনি আরও বলেন, এনপিটির আওতায় ইরানের ২২টি অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে না; অধিকাংশ অধিকার কারিগরি ও প্রযুক্তিগত বিষয়সংক্রান্ত।

20 Nov 26 1NOJOR.COM

হরমুজে নিয়ন্ত্রণ কঠোরের ইঙ্গিত ইরানের, চার ট্যাংকার নৌমাইনে আঘাতের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।