Web Analytics

কারা অধিদপ্তরের শূন্য পদে সরকার ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে তাঁদের শর্তসাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা ১৯ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন; এ গ্রেডে মূল বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হলে নিয়োগের আদেশ বাতিল হবে।

যোগদানের পরের দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময়ে আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলেও নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে। যোগদানের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না এবং পদত্যাগের ক্ষেত্রে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

21 Nov 26 1NOJOR.COM

শর্তসাপেক্ষে কারা অধিদপ্তরে ২৯ জন ডেপুটি জেলার নিয়োগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।