Web Analytics

চলতি মৌসুমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, কম খরচে বেশি ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। ধানের তুলনায় তিনগুণ বেশি লাভ হওয়ায় অনেক কৃষক এখন মিষ্টি আলু চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মৌসুমে ৩৬৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বারি মিষ্টি আলু-৮, বারি মিষ্টি আলু-৪ ও স্থানীয় উন্নত জাতের চাষ বেশি হয়েছে। কৃষকদের উৎসাহ দিতে ১২ জন কৃষককে বারি-৮ জাতের প্রদর্শনী দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন কৃষকরা আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অনুকূল আবহাওয়া ও নিয়মিত প্রযুক্তিগত সহায়তার কারণে ফলন ভালো হয়েছে। প্রায় ৯ হাজার ২০০ টন মিষ্টি আলু উৎপাদিত হয়েছে, যা এখন এলাকার সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়েছে।

03 Mar 26 1NOJOR.COM

জামালপুরের মাদারগঞ্জে মিষ্টি আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।