Web Analytics

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপ ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দিতে সমঝোতা স্মারক সই করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ইনজুরি বা অসুস্থতার পর চিকিৎসা ব্যয় নিয়ে ক্রীড়াবিদদের দীর্ঘদিনের উদ্বেগ কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

চুক্তির আওতায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও ল্যাবএইড টেলিমেডিসিন প্ল্যাটফর্মে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় মিলবে। সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ নির্ধারিত পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় থাকবে। ইনডোরে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড় দেওয়া হবে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও ডায়াগনস্টিক পরীক্ষা, ভর্তি রোগী এবং কেমো ডে কেয়ার বেড চার্জে বিশেষ ছাড় পাবেন খেলোয়াড়রা। লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, বাসা থেকে নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা ও ওষুধ হোম ডেলিভারিতেও নির্ধারিত ছাড় থাকবে।

23 Nov 26 1NOJOR.COM

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও পরিবার পাবেন ল্যাবএইডের চিকিৎসাসেবায় বিশেষ ছাড়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।