Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, তার আদলেই বর্তমান সরকার ব্যবস্থা নেবে। বুধবার, ৯ সেপ্টেম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের দিনের কর্মসূচিতে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রবণতা সরকারের নজরে এসেছে। সমস্যা নিরসনে সমীক্ষা যাচাই, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা, অগ্রগতি সাধন এবং মাঠপর্যায়ে নিবিড় তদারকির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন ও কুতুবজোনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বাস্তবায়নের কথা বলেন প্রধানমন্ত্রী। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ জ্বালানির লক্ষ্য, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট উৎপাদন এবং পাঁচ বছরে ডিজেলচালিত পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। ভোলায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং সমুদ্র ও উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে পাঁচ বছর মেয়াদি সামগ্রিক মেরিন প্লানিং জোন তৈরির ঘোষণাও দেন।

10 Sep 26 1NOJOR.COM

দুর্নীতিবিরোধী পদক্ষেপ, গ্যাসকূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।