বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজি এলপিজির দাম ৭.৫৭ শতাংশ বাড়িয়ে ১,৯৭৬ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। বৃহস্পতিবার ঢাকায় বিইআরসির দিনব্যাপী গণশুনানিতে সুপারিশটি পেশ করা হয়। কমিশন জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। অক্টোবরের শুরুতে বিইআরসি এ সিলিন্ডারের দাম ১,৮৩৭ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ২,১০০ থেকে ২,৩০০ টাকায় বিক্রির কথা বলা হয়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ২১.৫ শতাংশ বাড়িয়ে দাম ২,২৩২ টাকা করার দাবি করেছেন। বিভিন্ন কোম্পানি সিলিন্ডারপ্রতি কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৪৭৮ টাকা করার প্রস্তাব দেয়। পরিবেশকেরা কমিশন ৫০ থেকে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ থেকে ৭০ টাকা করার আবেদন করেন। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদ বলেন, সাধারণ মানুষকে যৌক্তিক দামে এলপিজি দেওয়া এবং ব্যবসায়ীদের লোকসান এড়ানোর মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হবে।
শুনানিতে ব্যবসায়ী, ভোক্তা ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। কৃত্রিম সংকট, নির্ধারিত দামের বেশি বিক্রি এবং পাঁচ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে অর্থনীতি সমিতির প্রতিনিধি শুনানি বর্জন করেন। এফবিসিসিআইয়ের এক সদস্য ব্যবসায়ীদের ‘মাফিয়া’ বলায় বিতর্ক ও সাময়িক উত্তেজনা তৈরি হয়। কমিশন সব পক্ষের বক্তব্য পর্যালোচনা করে মাসের প্রথম বা দ্বিতীয় দিনে মূল্য ঘোষণার চেষ্টা করবে বলে জানিয়েছে।
১২ কেজি এলপিজির দাম ১,৯৭৬ টাকা করার সুপারিশ, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।