Web Analytics

জামালপুরের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় একটি মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেল জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল। পেছন থেকে আসা ট্রাকটি প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়, পরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে, লাশ থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

07 Nov 26 1NOJOR.COM

জামালপুরে ট্রাকের ধাক্কায় তিন অটোরিকশাযাত্রী নিহত, দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।