Web Analytics

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার কুমিল্লায় গণ-মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

মিছিলের আগে টাউন হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

বক্তারা বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ জনগণের অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি। কর্মসূচি সফল করতে তাঁরা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। মিছিলে এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি এবং জামায়াতের কয়েকজন নেতাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

04 Sep 26 1NOJOR.COM

৫ সেপ্টেম্বরের লং মার্চের সমর্থনে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।