ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলার দাবি জানিয়েছে। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়।
ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে দ্বিতীয় মাসে প্রবেশের সময় ইয়েমেন থেকে হামলার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি। পরে হুতিরা জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরাইলের হামলার জবাব হিসেবে দেওয়া হয়েছে।
ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে অন্য কেউ যুক্ত হলে হুতিরা সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত।
দক্ষিণ ইসরাইলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতি বিদ্রোহীদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।