Web Analytics

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, অস্ত্রোপচার কক্ষ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআই সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিশ্চিত করতে ছুটি পর্যায়ক্রমে দিতে হবে এবং উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা চালু রাখতে হবে। ছুটি শুরুর আগে পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড ও সার্জিক্যাল সামগ্রী মজুদ রাখতে হবে। অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখা, হাসপাতালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখতে বলা হয়েছে। কোনো দুর্ঘটনা বা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমে জানাতে হবে।

16 Mar 26 1NOJOR.COM

ঈদে হাসপাতালের জরুরি সেবা সচল রাখতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।