Web Analytics

যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য পাঠানোর অভিযোগে ইরান এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোজতবা কিয়ান, যিনি ইরানের প্রতিরক্ষা শিল্প সম্পর্কিত তথ্য শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিলেন।

এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে একই ধরনের অভিযোগে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিজানের তথ্যমতে, এরফান শাকুরজাদেহ নামের ওই ব্যক্তি স্যাটেলাইট-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন।

ডন পত্রিকার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে কঠোর ব্যবস্থা অব্যাহত রেখেছে।

24 May 26 1NOJOR.COM

যুদ্ধকালীন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।