কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান আব্দুল্লাহ খালিফা আল মুফতাহ শনিবার জানান, কাতারে মোট ৬৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সারা দেশে ১১৪টি ধাতব টুকরো শনাক্ত করা হয়েছে এবং একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ইরানের একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান ইবরাহিম সুলতান আল হাশেমি বলেছেন, কাতারকে বারবার লক্ষ্যবস্তু করা ইরানের পক্ষ থেকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন কাজ, যা সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থী।
কর্তৃপক্ষ হামলার সময় বা উৎস সম্পর্কে বিস্তারিত জানায়নি এবং সম্ভাব্য প্রতিক্রিয়া বা তদন্ত সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কাতারে ক্ষেপণাস্ত্র হামলায় আটজন আহত, ইরানের কর্মকাণ্ডে দোহারের নিন্দা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।