Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজের নির্বিঘ্ন চলাচলের সুযোগ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিনিময়ে ওয়াশিংটন সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকবে বলে প্রতিবেদনে দাবি করা হয়। বিষয়সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন কর্মকর্তা ও হুথি প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকের পর ইয়েমেনের ভেতরে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবকে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর বদলে হুথিরা মার্কিন জাহাজে হামলা না চালানো এবং ২০২৫ সালের যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। এক ইয়েমেনি সূত্রের দাবি, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া ইসরাইলি বা বাণিজ্যিক জাহাজেও হামলা না করার কথা জানিয়েছে তারা।

সূত্রগুলো বলেছে, বৈঠকে হুথিদের পক্ষে জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবদুস সালাম ও আবদেলমালিক আল-আজিরি উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিল সৌদি আরব, তবে যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

17 Sep 26 1NOJOR.COM

লোহিত সাগরে মার্কিন জাহাজ চলাচল নিয়ে গোপন সমঝোতার দাবি প্রতিবেদনে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।