শরীয়তপুরের আংগারিয়া খাদ্যগুদাম থেকে সরকারি সিলযুক্ত প্রায় ৪০০ বস্তা চাল নিয়ে যাওয়া একটি ট্রাক সোমবার স্থানীয়দের সন্দেহে আটক হয়। চালক ও হেলপার কাগজপত্র দেখাতে না পেরে পালিয়ে যান। পরে কর্মকর্তারা দাবি করেন, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ, কিন্তু সংশ্লিষ্ট ডিলার জানান, তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও পাঁচ ঘণ্টা পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেননি। পরে পুলিশ ট্রাকসহ চাল থানায় নেয়, কিন্তু একই চালান ফরম দেখিয়ে রাতে আবার চাল ছাড়িয়ে নেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সন্দেহ বাড়ে। রাতে গুদামে চাল নেওয়ার সময়ও বাধার মুখে পড়ে কর্মকর্তারা, পরে অভিযোগ ওঠে চালগুলো গোপনে গুদামে নেওয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, চাল জব্দ করে গুদামে নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের নীরবতা ও বিলম্বিত পদক্ষেপে জনমনে ক্ষোভ ও প্রশ্ন বেড়েছে।
শরীয়তপুরে সরকারি চালবাহী ট্রাক দুইবার আটক, অনিয়মের অভিযোগে তদন্ত শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।