Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। বুধবার বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রী জানান, সরকার একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি ও নীতিগত সংস্কারের মাধ্যমে বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। বিদেশি প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

06 May 26 1NOJOR.COM

মন্ত্রী মির্জা ফখরুলের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।