Web Analytics

টাঙ্গাইলে শিশু অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. নুরুন্নবী (২৭) গোপালপুর উপজেলার নবধুলুটিয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে। আদালত তাকে মোট ২০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলার গাঙাপাড়া গ্রাম থেকে পাঁচ বছরের শিশু রায়হানুল ইসলাম আরাফকে অপহরণ করেন নুরুন্নবী। শিশুটির দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ নুরুন্নবীকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশে একটি ডোবা থেকে আরাফের লাশ উদ্ধার করা হয়। তিনি আদালতে স্বীকার করেন যে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর শিশুটিকে হত্যা করে লাশ গুম করেছিলেন।

আদালত হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড, অপহরণের অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং লাশ গুমের অভিযোগে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর নুরুন্নবীকে কারাগারে পাঠানো হয়।

01 Jul 26 1NOJOR.COM

শিশু অপহরণ ও হত্যার মামলায় টাঙ্গাইল আদালতে মৃত্যুদণ্ডের রায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।