Web Analytics

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান ও তার নতুন বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন। বুধবার জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। জাতিসংঘ মহাসচিব রোজা ওতুনবায়েভা ও ভারপ্রাপ্ত প্রধান কানাডার জর্জেট গ্যাননকে তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি এবং কর্মসূচি বাস্তবায়ন অন্তর্ভুক্ত।

বর্তমান দায়িত্বের আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। সে সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি, শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ার এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

16 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশের রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান নিযুক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।