Web Analytics

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে। আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে শুভকামনা জানিয়েছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে নাকি ভবিষ্যতে চলবে, তা তিনি নিশ্চিত নন।

বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, এর দরকার নেই। তিনি জানান, তার দৃষ্টিতে ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি হবে এমন, যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ট্রাম্প দাবি করেন, ইরানে ইতোমধ্যেই শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে। তিনি আরও বলেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের এর প্রয়োজন নেই।

প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরান শুল্ক আরোপ করতে পারে— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।

11 Apr 26 1NOJOR.COM

ইসলামাবাদে ইরান আলোচনায় যুক্তরাষ্ট্র, বিকল্প পরিকল্পনা অস্বীকার করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।