Web Analytics

গোপালগঞ্জে সাম্প্রতিক তাণ্ডব ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গোপালগঞ্জে যা দেখা গেছে, সেটিই আওয়ামী লীগ; সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে সাদিক কায়েম লেখেন, সেখানে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেছে, তা দলটির পরিচয় বহন করে। একই পোস্টে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান বিএনপি সরকারের ভূমিকাও সমালোচনা করেন। তাঁর ভাষ্য, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।

সারা দেশে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়েও সরকারের কাছে জবাবদিহি চান ডাকসু ভিপি। তিনি প্রশ্ন করেন, গত কয়েক দিনে দেশে আওয়ামী লীগের কতজনকে তিনি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন, গ্রেপ্তার করা হয়েছে। নাশকতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে, সেটিও জানতে চান তিনি।

16 Nov 26 1NOJOR.COM

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আওয়ামী লীগ ও সরকারের সমালোচনায় সাদিক কায়েম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।