উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরে ভাঙনের জল্পনার মধ্যেই রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে বিজেপি মহারাষ্ট্রে সংসদ সদস্য কিনতে ১৫ কোটি রুপি করে অগ্রিম দিচ্ছে। তিনি আরও দাবি করেন, প্রাইভেট জেটের প্রলোভনও দেখানো হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাউত বলেন, এই তথ্য মর্মান্তিক ও জঘন্য। তিনি জানান, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ঐক্যবদ্ধ এবং পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য রাখে। বিদ্রোহী এমপিদের পৃথক দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, তাদের পর্যাপ্ত সংখ্যা নেই। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাউত বলেন, উদ্ধব ঠাকরে প্রত্যেক এমপির জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বিজেপি অর্থ দিয়ে প্রলোভন দেখালেও সফল হবে না।
রাউত আরও অভিযোগ করেন, তাদের দলের দুই এমপিকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল। বিদ্রোহীদের কটাক্ষ করে তিনি বলেন, একসময় যাদের রিকশায় চড়ার সামর্থ্য ছিল না, এখন তারা ঠাকরে নামের কারণে ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছে।
সঞ্জয় রাউতের অভিযোগ, মহারাষ্ট্রে এমপি কিনতে ১৫ কোটি রুপি দিচ্ছে বিজেপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।